Sunday, 15 May 2016

২০ টা টিপস রুটি নরম আর ফুলকো করার





রুটি নরম ফুলকো করবেন কিভাবে ?

ইচ্ছে হলে ঘরেই বানিয়ে ফেলতে পারেন নরম, ফুলকো, সুস্বাদু ও পারফেক্ট রুটি খুব সহজেই।

রুটি নরম, ফুলকো করবেন কিভাবে এই টিপস, বিবরণ একসঙ্গে যথাযথ,
সুন্দর ভাবে কোথাও দেত্তয়া নেই l

আমি একসঙ্গে ২০ টা টিপস দিলাম রুটি নরম আর ফুলকো করার l
আশা করছি আপনাদের কাজে লাগবে l

---------------------------------------------------------------

১ )
আটা ফিল্টার করে বা আটা চেলে ব্যবহার করা উচিত, এজন্য আটা মাখার আগে চালুনিতে চেলে নিন l

২ ) জলে অল্প দুধ দিয়ে কুসুম কুসুম গরম করে সেটা দিয়ে আটা মাখুন l

৩ )
ছানার জল আটা মাখার সময় ব্যাবহার করতে পারেন l

৪ ) কুসুম কুসুম গরম / মৃদু গরম / ঈষদুষ্ণ জলে এক চিমটি চিনি, অল্প তেল দিয়ে আটা মাখুন l

৫ ) আটা মাখার সময় বাটার মিল্ক ব্যাবহার করতে পারেন l
{ একটি পাত্রে টকদই ও জল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন । একে বাটার মিল্ক বলে }

৬ ) আটা একটু মেখে রেখে দিন সম্পূর্ণভাবে মাখবেন না l ১০ মিনিট পর সেটা ভাল ভাবে মেখে নিন l মাখাটা খুব নরম হবে। রুটি ও নরম হবে l

৭ ) আটা মেখে ৪- ৫ ঘণ্টা ভিজে কাপড় দিয়ে ঢেকে ঢেকে রেখে দিন গরম কোনো স্থানে। সারারাত রাখতে পারলে ভাল হয় l

৮ ) আটা মেখে আটার ডো টা কে একটা পাত্রে রেখে জলে ভিজিয়ে রাখুন l যেন ডো টা জলে ডুবে যায় l এক ঘণ্টা পর, জলটা ফেলে আটা ভাল ভাবে মেখে নিন l মাখাটা খুব নরম হবে। রুটি ও নরম হবে l

৯ ) আটার মিশ্রণটি সমান অংশে ভাগ করে নিন। এরপর একটি অংশ নিয়ে হাতের তালুতে নিয়ে ভালো করে গোল করে নিন(একটু সময় ধরে গোল করতে হবে) l
এই গোল বলটি এবার হাতের আলতো চাপে একটু চ্যাপ্টা করে টিক্কির /লেচির আকার দিয়ে দিন।

১০ ) লেচির ভেতর অল্প তেল বা আটা দিয়ে মুখটা ভালো করে মুড়ে আবার হাতের তালুতে নিয়ে ভালো করে লেচিটা গোল করে নিন l রুটি ভালো ফুলে উঠবে l

১১) গনগনে আঁচে / আগুনে রুটি সেকে নিলে রুটি ভালো ভালো ফুলে উঠবে আবার নরম ও হবে।

১২ ) রুটি তুলে সঙ্গে সঙ্গে হটপটে রাখার আগে ঘি বা মাখন বা মার্জারিন ব্রাশ করতে পারেন। রুটি নরম থাকবে l

১৩ ) রুটি তৈরির পর রুটি কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে থালায় মেলে দিন l শুকিয়ে গেলে তুলে হটপটে দিন l রুটি নরম থাকবে l আবার সেই রুটি খাওয়ার পর অম্বল হবে না l

১৪ ) হটপটে বা নিজের পছন্দ মতন পাত্রে যাতে আপনি রুটি তুলে রাখবেন সেটাতে আপনি কাপড়/রুমাল/ টিস্যু পেপার /খবরের কাগজ / অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিন l

রুটি তুলে সেই কাপড়/রুমাল/ টিস্যু পেপার / খবরের কাগজ / অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে ভালো করে মুড়ে দেবেন রুটি নরম থাকবে l আর গরম রুটির ভাপে রুটি ভিজবে না l

১৫ )
তেল ছাড়া শুকনো একটি প্যান/তাওয়া গরম করে এতে, শুকনো আটা দিয়ে একটু  ভেজে নিন l সেই ভাজা আটা ছিটিয়ে রুটি বেলতে হবে l রুটি ভালো ফুলে উঠবে l

১৬ ) আটা তাড়াহুড়ো করে মাখবেন না l মাখাটা একটু সময় নিয়ে মাখুন l সময় নিয়ে আটা মাখলে রুটি নরম হবে ও রুটি ভালো ফুলে উঠবে l

১৭ ) আটা মাখার সময় একটু আলু সেদ্ধ দিয়ে আটা মাখলে রুটি নরম হবে l

১৮ ) বেশী জল দিয়ে চটকে, থেসে থেসে আটা মাখুন l আটা ঠিক জল শুসে নেবে l যতো বেশী জল শুসবে, ততো আটা মাখা নরম হবে l রুটি ও নরম আর ফুলকো হবে l

১৯ )
রুটি বেলার সময় বেশী আটা ছিটিয়ে রুটি বেলবেন না l যতোটা পারা যায় কম আটা ছিটিয়ে রুটি বেলবেন l রুটি ও নরম আর ফুলকো হবে l

২০ ) একসঙ্গে একটা রুটি তাওয়ায় বা ফ্রাইপ্যানে দিয়ে একটু ফোলা ফোলা হলে উঠিয়ে সঙ্গে সঙ্গে আগুনে সেকে নিলে ভালো হয়। দুটো বা তিনটে রুটি একসঙ্গে তাওয়ায় দেবেন না l

----------------------------------------------------------------

১ ) রুটি তৈরির আটা নরম করে মাখবেন l

** আবার লুচি, পরোটার জন্য ময়দা/আটা স্বাদ মতো নুন, গরম তেল দিয়ে ভাল করে ময়ান দিয়ে টানটান করে মাখতে হবে l

২ ) ডো কি ?

সব উপকরণ মিলিয়ে যে ময়দা/আটা মাখা হয় সেই ময়দা /আটার মাখা তাল, খামির কে, যেটা থেকে লেচি কেটে, বেলে রুটি/লুচি তৈরি করা হয়। ইংরেজিতে তাকে ডো (Dough) বলা হয় l

৩ ) ময়ান কি ?

ময়দা, আটা, স্বাদ মতো নুন, গরম তেল দিয়ে ভাল করে জল ছাড়া যখন শুকনো শুকনো মাখা হয় তাকে ময়ান দেওয়া বলা হয় l

৪ ) বাটার মিল্ক কি ?

একটি পাত্রে টকদই ও জল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন । একে বাটার মিল্ক বলে l

৫ ) ছানার জল কি ?

দুধ ফেটে ছানা হয়ে গেলে যে জল পরে থাকবে সেটা ছানার জল l একটি পাতলা সুতির কাপড়ে /ছাঁকনিতে জলটা ঢেলে ছেঁকে নিন।

** রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l

https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks

---------- এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না ------------